বালিয়াকান্দিতে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0
341

রাজবাড়ী জেলা প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শাখার বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর ত্রিবার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জনাব ইমরুল কবীর জিহাদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক জনাব গাজী আহসান হাবীব (ভিপি হাবীব)। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এ. মজিদ বিশ্বাস এবং সদস্য সচিব জনাব জাহাঙ্গীর আলম শেখ।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মশিউর আজম চুন্নু। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জনাব খোন্দকার মনির আজম মুন্নুর সভাপতিত্বে এবং মো. আব্দুল আলীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব আব্দুস সালাম মঞ্জু, এসকে আব্দুর রউফ হিটু, সিনিয়র শিক্ষক ও জেলা শাখার সদস্যসহ অন্যান্য শিক্ষক নেতা।

এসময় উপস্থিত ছিলেন অংকুর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক জনাব নাজমুল আলম চৌধুরী, জনাব আব্দুর রাজ্জাক, জনাব আব্দুল হাকিম, জনাব মইনুল ইসলাম বকুল, জনাব কোরবান আলী, জনাব আব্দুল হালিম এবং বালিয়াকান্দি শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জনাব আলীমুদ্দিন আলী।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে বালিয়াকান্দি উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন জনাব খোন্দকার মনির আজম মুন্নু, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম এবং সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মান্নান মোল্লা।