মির্জাগঞ্জে বি,এন,পি’র মত বিনিময় সভায় এয়ার ভাইস মার্শাল অবঃ আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

0
312

পটুয়াখালী জেলা প্রতিনিধি: রবিবার ১৪ই সেপ্টেম্বর ২০২৫ তারিখ অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মির্জাগঞ্জ উপজেলার সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দের উপস্হিতিতে দলের বর্তমান অবস্হা, করনীয়, দলীয় লোকদের মানুষের কাছে বিপদে আপদে কাছে যাওয়া, আচরনে ঘাটতি না থাকা, সদস্য ফরম বিতরন, নবায়ন শীর্ষক আলোচনা।

আলোচনায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল অবঃ আলহাজ্জ্ব আলতাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রানবন্ত, সাবলিল ও মনমুগ্ধকর এবং সুশৃংখল।

সকাল ১০-০০ ঘটিকার উপজেলা দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসার এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বি,এন,পির সহ সভাপতি মোঃ আমিনুল ইসলাম খোকন। আরো বক্তব্য রাখেন যথাক্রমে পটুয়াখালী জেলা বি,এন,পির সাবেক সদস্য মোঃ মাকসুদ আহমেদ বায়জিদ পান্না, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড-মহসীন উদ্দীন, উপজেলা বি,এন,পির সাবেক সদস্য মোঃ ফিরোজ আলম গোলদার, এ্যাড.মোঃ তরিকুল ইসলাম, মাধবখালী ইউনিয়ন বি,এন,পির সভাপতি মোঃ শাহিন চৌঃ পাশা, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ গাজী আতাউর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির উদ্দীন হাওলাদার, কাকড়াবুনিয়া ইউনিয়ন বি,এন,পির সহ সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, মজিদবাড়িয়া ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ মোঃ ফারুক ইকবাল, দেউলী সুবিদখালী ইউনিয়নের বি,এন,পির যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান বাবু।

সকলের বক্তব্যে একই কথা বি,এন,পির কিছু চাঁদাবাজদের জন্য দলের ভাবমূর্তী নষ্ট হচ্ছে, বদনাম হচ্ছে। ঢাকা বিশ্বঃ ডাকসু নির্বাচনে ছাত্রদলের হেরে যাওয়া থেকে শিক্ষা নেয়ার প্রয়োজন হয়ে পড়েছে। যার যার অবস্হান থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কথায় নয় কাজে বিশ্বাসী এ ভংগীতে আগাতে হবে। ভাল
ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে হবে। কাছে যেতে হবে। আমি কি পারলাম সেটা বিবেচ্য বিষয়। সর্বাত্মক ভালবাসার শক্তি, সাহস, কৌশল নিয়ে মাঠে কাজ করারও আহবান জানান।