মোঃ রুহুল আমিন তিতাস প্রতিনিধি : কুমিল্লা জেলার মান্যবর জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার স্যার ২২/০৯/২০২৫ তারিখে তিতাস উপজেলা পরিদর্শন করেন। উক্ত পরিদর্শনে গাজীপুর খান স্কুল এন্ড কলেজ এর প্রোগ্রামিং ক্লাবের উদ্বোধন শেষে অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের লাইব্রেরির জন্য বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের নিকট বই হস্তান্তর করেন। সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় উপজেলার দু:স্থদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহন করেন। উপজেলার সামগ্রিক উন্নয়নসাধনকল্পে উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সকল সরকারি দপ্তরের মাঝে সমন্বয় করে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।








