জাতীয় নির্বাচন সামনে: বিএনপির দুই শতাধিক নেতাকে প্রার্থিতার সবুজ সংকেত

0
205

প্রধান প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি তাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে। দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দুই শতাধিক নেতাকে প্রার্থিতার সবুজ সংকেত দেওয়া হয়েছে। তবে অনেক এলাকায় যাচাই–বাছাই এখনো চলছে। পাশাপাশি সমমনা জোটের সঙ্গে আসন সমঝোতা সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ঢাকার আসনে

ঢাকার ১৫টি আসনের মধ্যে কয়েকটি আসনে প্রার্থীরা নিশ্চিত হয়েছেন।

ঢাকা-৪: তানভীর আহমেদ রবীন

ঢাকা-৮: মির্জা আব্বাস

ঢাকা-১৩: ববি হাজ্জাজ

ঢাকা-১৬: আমিনুল হক

ঢাকা-১৭: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ঢাকার বাইরের উত্তরাঞ্চলে

পঞ্চগড়-১: ব্যারিস্টার নওশাদ জমির

পঞ্চগড়-২: ফরহাদ হোসেন আজাদ

কুড়িগ্রাম-৩: তাসভীরুল ইসলাম

পাবনা-২: একেএম সেলিম রেজা হাবিব

পাবনা-৩: হাসান জাফির তুহিন

পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে

চুয়াডাঙ্গা-১: শামসুজ্জামান দুদু

চুয়াডাঙ্গা-২: মাহমুদ হাসান খান

ঝিনাইদহ-৪: সাইফুল ইসলাম ফিরোজ

দক্ষিণাঞ্চলে

যশোর-৩: অনিন্দ্য ইসলাম অমিত

খুলনা-৩: রকিবুল ইসলাম বকুল

খুলনা-৪: আজিজুল বারী হেলাল

পটুয়াখালী-৪: এবিএম মোশারফ হোসেন

ভোলা-২: হাফিজ ইব্রাহীম

ভোলা-৩: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ভোলা-৪: নুরুল ইসলাম নয়ন

বরিশাল-১: জহির উদ্দিন স্বপন

বরিশাল-৩: জয়নুল আবেদীন

বরিশাল-৪: রাজীব আহসান

মধ্যাঞ্চলে

ফরিদপুর-৪: শহীদুল ইসলাম বাবুল

জামালপুর-১: রশিদুজ্জামান মিল্লাত

জামালপুর-৩: মোস্তাফিজুর রহমান বাবুল

টাঙ্গাইল-৫: সুলতান সালাউদ্দিন টুকু

ময়মনসিংহ-৪: ওহাব আকন্দ

সিলেট বিভাগে

সুনামগঞ্জ-১: মাহবুবুর রহমান

তরুণ নেতৃত্ব ও ছাত্রদল

বিএনপির এবারের মনোনয়ন প্রক্রিয়ায় তরুণদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাবেক ছাত্রদল সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ফজলুর রহমান খোকন, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েলের মধ্যে একাধিকজনকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে।

একই আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও তাদের সবাইকে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।