শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

0
182

প্রধান প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্ধারিত তালিকায় শাপলা নেই। তাই এনসিপিকে বিকল্প প্রতীক নিতে হবে।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের নিয়ে সংলাপ শুরু করবে ইসি।

ইসির তালিকাভুক্ত ১১৫ প্রতীক

আপেল, আনারস, কোদাল, খাট, টেবিল ঘড়ি, ফ্রিজ, মোড়া, ট্রাক, বক, মোরগ, আম, খেজুর গাছ, টেলিফোন, বাঘ, রকেট, আলমিরা, গরুর গাড়ি, টেলিভিশন, বই, রিকশা, ঈগল, গাভী, ডাব, বটগাছ, লাউ, উটপাখি, গামছা, ঢেঁকি, বাঁশি, লিচু, উদীয়মান সূর্য, গোলাপ ফুল, তবলা, বেঞ্চ, লাঙ্গল, একতারা, ঘণ্টা, তরমুজ, বেগুন, শঙ্খ, কাঁচি, ঘুড়ি, তারা, বাইসাইকেল, সোনালী আঁশ, কবুতর, কলম, ঘোড়া, থালা, বালতি, সেলাই মেশিন, চাকা, দাঁড়িপাল্লা, বেলুন, সোফা, কলস, চার্জার লাইট, দালান, বৈদ্যুতিক পাখা, সিংহ, কলার ছড়ি, চাবি, দেওয়াল ঘড়ি, মই, কাঁঠাল, চিংড়ি, দোয়াত-কলম, মগ, স্যুটকেস, হরিণ, কাপ-পিরিচ, চেয়ার, দোলনা, মাইক, হাত (পাঞ্জা), কাস্তে, চশমা, ধানের শীষ, মটরগাড়ি (কার), হাতঘড়ি, কেটলি, ছড়ি, নোঙর, মশাল, হাতপাখা, কুমির, ছাতা, নৌকা, ময়ূর, হাঁস, কম্পিউটার, জগ, প্রজাপতি, মাছ, কলা, কুড়াল, জাহাজ, ফুটবল, মাথাল, টিউবওয়েল, ফুলকপি, মিনার, কুলা, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মোমবাতি, কুঁড়ে ঘর, টেবিল, ফুলের মালা, মোবাইল ফোন, হাতি, হাতুড়ি, হারিকেন, হক্কা, হেলিকপ্টার।