Homeসারাদেশবরিশালমির্জাগঞ্জে আকতার হোসেন চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত

মির্জাগঞ্জে আকতার হোসেন চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ সিদ্দিকুর রহমান, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর ছেলে মরহুম আকতার হোসেন চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল এ উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার বন্দর জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন শিকদার ও মো. আমিনুল ইসলাম খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর হোসেন মৃধা এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এজিএস আসাদুজ্জামান মনির। এ ছাড়া যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments