Homeবিবিধটপ ফাইভরাজনৈতিক কারণে মেধাবী চিকিৎসকদের দক্ষতা কাজে লাগানো যায়নি: মির্জা আব্বাস

রাজনৈতিক কারণে মেধাবী চিকিৎসকদের দক্ষতা কাজে লাগানো যায়নি: মির্জা আব্বাস

চিকিৎসকদের অভিজ্ঞতা ও যোগ্যতার যথাযথ ব্যবহার না হওয়ার অভিযোগ; জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যাও অপর্যাপ্ত বলে মন্তব্য

নিজস্ব প্রতিনিধি:

রাজনৈতিক বিবেচনার কারণে অতীতে দেশের অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাঁদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর সুযোগ পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

শনিবার জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, অতীতে চিকিৎসকেরা রাজনীতির শিকার হয়েছেন। রাজনৈতিক কারণে অনেক যোগ্য চিকিৎসকের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব হয়নি। পৃথিবীর অন্য কোনো দেশে এমন ঘটনার নজির নেই বলেও দাবি করেন তিনি।

দেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসকেরা বিশ্বের অন্য দেশের চিকিৎসকদের তুলনায় পিছিয়ে নেই। তাঁদের দক্ষতা ও সক্ষমতা নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে।

তবে জনসংখ্যার তুলনায় দেশে চিকিৎসকের সংখ্যা এখনো পর্যাপ্ত নয় বলে উল্লেখ করেন মির্জা আব্বাস। স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে চিকিৎসকসংখ্যার এই ঘাটতি একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বলে তাঁর বক্তব্যে উঠে আসে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments