https://cns24news.com/

আকিজ ফাউন্ডেশন মাদরাসায় ১৯ সহকারী শিক্ষক নিয়োগ

প্রকাশের তারিখ: 05 Oct 2026   |   প্রতিবেদক: editor
আকিজ ফাউন্ডেশন মাদরাসায় ১৯ সহকারী শিক্ষক নিয়োগ

সিএনএস টুয়েন্টি ফোর ডেস্ক:

আকিজ ফাউন্ডেশন মাদরাসায় সহকারী শিক্ষক পদে ১৯ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গত ৪ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী শিক্ষক পদে ইংরেজি, গণিত, বাংলা, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় (বিজিএস), শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং আরবি বিষয়ে শিক্ষক নেওয়া হবে।

যোগ্যতা

আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাঠ পরিকল্পনা, পাঠ্যক্রম প্রণয়ন, প্রশ্নপত্র তৈরি এবং অন্যান্য একাডেমিক কার্যক্রম সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।

প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

চাকরির ধরন ও সুযোগ-সুবিধা

এটি ফুলটাইম চাকরি এবং কর্মস্থল মাদরাসা। কর্মস্থল ঢাকার কেরানীগঞ্জে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা পাবেন।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া প্রতিষ্ঠানের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর ২০২৬।