https://cns24news.com/

মতিঝিল মেট্রো স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

প্রকাশের তারিখ: 05 Oct 2026   |   প্রতিবেদক: editor
মতিঝিল মেট্রো স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে এক নারী যাত্রীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

সোমবার মতিঝিল মেট্রোরেল স্টেশনের ‘এন্ট্রি-এ’ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আনসার সূত্র জানায়, স্টেশনের লিফটের সামনে এক নারী যাত্রীর ব্যাগ ধরে টানাটানি করছিলেন জাকির। একপর্যায়ে তাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হলে স্টেশনে দায়িত্ব পালনরত আনসার সদস্য মো. রাকিবুল ইসলামের বিষয়টি নজরে আসে।

পরে রাকিবুল ইসলাম এপিসি রোকনুজ্জামান ও আনসার সদস্য শাহীন মিয়াকে সঙ্গে নিয়ে ওই ব্যক্তিকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে একটি বড় ধারালো ছুরি পাওয়া যায়।

ঘটনার পর স্টেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। আনসার সদস্যরা আটক ব্যক্তিকে উদ্ধার করা ছুরিসহ এমআরটি পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশের কাছে হস্তান্তরের পর আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।