চাকরি ডেস্ক:
ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইন্টারনাল অডিট বিভাগে এক্সিকিউটিভ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদন করতে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
গত ৫ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ ও যোগ্যতা
প্রতিষ্ঠান: নগদ লিমিটেড
পদ: এক্সিকিউটিভ
বিভাগ: ইন্টারনাল অডিট
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
কর্মক্ষেত্র: অফিস
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়সসীমা: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইনফরমেশন সিস্টেম অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
এ ছাড়া স্পষ্ট, সংক্ষিপ্ত এবং ব্যাকরণগতভাবে নির্ভুল ইংরেজিতে প্রতিবেদন লেখার দক্ষতাকে অপরিহার্য যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
বেতন ও সুযোগ-সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
সুবিধাগুলোর মধ্যে রয়েছে—প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, পূর্ণাঙ্গ স্বাস্থ্য ও চিকিৎসা বিমা এবং বছরে দুটি উৎসব বোনাস।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য সংশ্লিষ্ট নিয়োগ পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ১৭ অক্টোবর ২০২৬।