https://cns24news.com/

কলেজ ছাত্র রাকিব হত্যা: মূল আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ: 07 Oct 2026   |   প্রতিবেদক: editor
কলেজ ছাত্র রাকিব হত্যা: মূল আসামি গ্রেপ্তার

সিনিয়র প্রতিনিধি:

রাজধানীর আলোচিত কলেজ ছাত্র রাকিব ইসলাম হত্যা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও ঘটনার বিস্তারিত তথ্যও উদঘাটনের দাবি করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পর মামলার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার ব্যক্তির পরিচয় ও হত্যার পেছনে কী কারণ ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের কারণ, গ্রেপ্তার আসামির পরিচয় এবং তাকে গ্রেপ্তারের অভিযানের বিভিন্ন দিক তুলে ধরবেন ডিএমপির ক্রাইম প্রিভেনশন (উত্তর) বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।