https://cns24news.com/

কুমিল্লার প্রবীণ আলেম আল্লামা নূরুল হকের ইন্তেকাল

প্রকাশের তারিখ: 14 Oct 2026   |   প্রতিবেদক: editor
কুমিল্লার প্রবীণ আলেম আল্লামা নূরুল হকের ইন্তেকাল

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার প্রবীণ আলেম ও বটগ্রাম হামিদিয়া মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নূরুল হক ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়।

১৯৪১ সালের দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া দাতামা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। কর্মজীবনের শুরুতে গোপালগঞ্জের একটি আলিয়া মাদরাসায় ১৫ বছরের বেশি সময় শিক্ষকতা করেন। পরে বটগ্রাম হামিদিয়া মাদরাসায় যোগ দিয়ে ১৯৯০ সালে মুহতামিমের দায়িত্ব গ্রহণ করেন।

দীর্ঘ কর্মজীবনে হাদিসের পাঠদান, ধর্মীয় দাওয়াত ও কওমি মাদরাসার শিক্ষা বিস্তারে অবদান রাখেন তিনি। কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। বিভিন্ন মাদরাসা প্রতিষ্ঠা ও পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন এই আলেম।

সাদাসিধে জীবনযাপন ও সহজ ভাষায় ধর্মীয় বক্তব্যের জন্য পরিচিত আল্লামা নূরুল হকের ১০ ছেলে ও এক মেয়ে রয়েছে।