https://cns24news.com/

সালাহউদ্দিনের প্রথম জানাজায় প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা

প্রকাশের তারিখ: 14 Oct 2026   |   প্রতিবেদক: editor
সালাহউদ্দিনের প্রথম জানাজায় প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতারা অংশ নেন।

জানাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য এবং বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়াত সালাহউদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানান।

নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ১টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিকেল ৩টায় শ্যামপুরের লাল মসজিদে তৃতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে দাফন করার কথা রয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সালাহউদ্দিন আহমেদ মারা যান।