নিজস্ব প্রতিনিধি:
মৎস্য অধিদপ্তরের বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নুরুল আক্তার মিলাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
বুধবার (১৪ অক্টোবর) ভোর ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা মিলাদ এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
শোকবার্তায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব বলেন, নুরুল আক্তার মিলাদের মৃত্যুতে মৎস্য অধিদপ্তর একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারিয়েছে। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং তাঁর পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দানের প্রার্থনা করেন।