https://cns24news.com/

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল

প্রকাশের তারিখ: 18 Oct 2026   |   প্রতিবেদক: editor
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল

নিজস্ব প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া নারী প্রার্থীদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার অংশ হিসেবে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে বিএনপি।