নিজস্ব প্রতিনিধি:
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৩৭টি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৫ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৩৩ জন, গুলশান বিভাগে ৩০ জন এবং রমনা বিভাগে ২৩ জনকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে আরও দুজনকে।
অভিযান চলাকালে পুলিশ এক কেজি গাঁজা, ১ হাজার ৫০৬ পিস ইয়াবা, চারটি মোবাইল ফোন ও চারটি চাকু উদ্ধার করে। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
রাজধানীর বিভিন্ন থানার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।