https://cns24news.com/

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত ১৬

প্রকাশের তারিখ: 23 Oct 2026   |   প্রতিবেদক: editor
তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত ১৬

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। ভূমিকম্পে তিন শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভূমিধসে সড়ক যোগাযোগও বিঘ্নিত হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্পটি তিব্বতের একটি পার্বত্য অঞ্চলে আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নাগকু অঞ্চলের বাকেন এলাকায়। এ ছাড়া কামদো ও নিংচি শহরেও শক্তিশালী কম্পন অনুভূত হয়। সূত্র: বিবিসি

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। তিন শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর ভূমিধসে বিভিন্ন সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধারকারী দলের পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

এর আগে ২০২৩ সালে চীনের গানসু প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

এদিকে, দুই মাসেরও কম সময় আগে হিমবাহ ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে তিব্বত ও নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত ১ হাজার ৪০০ জনের মৃত্যু এবং শত শত মানুষের নিখোঁজ হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।

চীনের সবচেয়ে কঠোরভাবে নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর একটি তিব্বত। সেখানে বিদেশি গণমাধ্যমকর্মীদের প্রবেশের ওপর বিধিনিষেধ রয়েছে, যা দুর্গত এলাকার পরিস্থিতি সম্পর্কে স্বাধীনভাবে তথ্য সংগ্রহকে কঠিন করে তোলে।