https://cns24news.com/

মোহাম্মদপুরে আ. লীগ নেতা কামরুল ইসলাম সুমন গ্রেপ্তার

প্রকাশের তারিখ: 24 Oct 2026   |   প্রতিবেদক: editor
মোহাম্মদপুরে আ. লীগ নেতা কামরুল ইসলাম সুমন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম সুমনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সুমন মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি ওই ওয়ার্ড কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে ঢাকায় দলটির মিছিল ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে অভিযোগ রয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে পুলিশের করা অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।