সরদার রইচ উদ্দিন টিপু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অপরাধে ৪টি খাবারের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল শেখ।
অভিযান সূত্রে জানা যায়, লক্ষীপাশা বাজার এলাকার খাবারের দোকানগুলোতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার এবং মূল্য তালিকা না থাকার অভিযোগ ছিল। অভিযানে এর সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল শেখ বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে। এ সময় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমে কর্মী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।