চাকরি ডেস্ক:
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৯, ঢাকায় ৯টি ক্যাটাগরির পদে ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৩তম থেকে ২০তম গ্রেডের এসব পদে আবেদন শুরু হয়েছে ২৫ অক্টোবর থেকে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৪ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
কোন পদে কতজন নিয়োগ
১. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ৪ জন (গ্রেড-১৩)। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা।
২. উচ্চমান সহকারী: ৪ জন (গ্রেড-১৪)। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা।
৩. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ১১ জন (গ্রেড-১৪)। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা।
৪. অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৯ জন (গ্রেড-১৬)। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে। বেতন স্কেল ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
৫. গাড়িচালক: ১ জন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেতন স্কেল ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
৬. মেশিন অপারেটর: ১ জন (গ্রেড-১৬)। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। ফটোকপি মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা।
৭. নোটিশ সার্ভার: ২ জন (গ্রেড-২০)। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। বেতন স্কেল ২০,০০০ থেকে ৪৮,০০০ টাকা।
৮. অফিস সহায়ক: ৫ জন (গ্রেড-২০)। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। বেতন স্কেল ২০,০০০ থেকে ৪৮,০০০ টাকা।
৯. নিরাপত্তাপ্রহরী: ১ জন (গ্রেড-২০)। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। বেতন স্কেল ২০,০০০ থেকে ৪৮,০০০ টাকা।
আবেদন ফি
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ থেকে ৬ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি ১১২ টাকা। ৭ থেকে ৯ নম্বর পদের জন্য ফি ৫৬ টাকা।
আবেদনের শেষ সময় ও পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন লিংকে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
আবেদনের আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া শর্তাবলি, যোগ্যতা ও নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।