https://cns24news.com/

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ: 04 Nov 2026   |   প্রতিবেদক: editor
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের বিশেষ স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি এ ডাক টিকিট ও একটি উদ্বোধনী খাম উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট এবং একটি উদ্বোধনী খাম উন্মোচন করেছেন।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, সচিব মো. কামরুজ্জামান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।