https://cns24news.com/

জামায়াতের ৭৭ সাংগঠনিক জেলা ও মহানগর আমির নির্বাচিত

প্রকাশের তারিখ: 05 Nov 2026   |   প্রতিবেদক: editor
জামায়াতের ৭৭ সাংগঠনিক জেলা ও মহানগর আমির নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য ৭৭টি জেলা ও মহানগর শাখার আমির নির্বাচিত হয়েছেন। সংগঠনের রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত এসব নেতার নাম বুধবার (৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন। পরে দলটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত তালিকায় ঢাকা মহানগরী উত্তর শাখার আমির হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণ শাখার আমির নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম বুলবুল।

মহানগর শাখাগুলোর মধ্যে রংপুরে এটিএম আজম খান, বগুড়ায় আবদুল মালেক, রাজশাহীতে ডা. মো. জাহাঙ্গীর, খুলনায় অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশালে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সিলেটে মো. ফখরুল ইসলাম এবং চট্টগ্রামে মোহাম্মদ নজরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে পঞ্চগড়ে অধ্যাপক মো. ইকবাল হোসাইন, ঠাকুরগাঁওয়ে মোহাম্মদ আলমগীর, দিনাজপুরে ড. মুহাদ্দিস এনামুল হক, নীলফামারীতে অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার এমপি, লালমনিরহাটে অ্যাডভোকেট আবু তাহের, রংপুরে মাওলানা এনামুল হক, কুড়িগ্রামে অধ্যাপক আজিজুর রহমান সরকার এবং গাইবান্ধায় মো. আবদুল করিম সরকার এমপি নির্বাচিত হয়েছেন।

রাজশাহী বিভাগের জেলাগুলোর মধ্যে জয়পুরহাটে মাওলানা গোলাম কিবরিয়া, বগুড়ায় মাওলানা আবদুল হক সরকার, সিরাজগঞ্জে মাওলানা মো. শাহিনুর আলম, পাবনায় অধ্যাপক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে মাওলানা মো. আবুজর গিফারী, নওগাঁয় মাওলানা মাহফুজুর রহমান, রাজশাহীতে অধ্যাপক আবদুল খালেক এবং নাটোরে ড. মীর নুরুল ইসলাম আমির নির্বাচিত হয়েছেন।

খুলনা বিভাগের জেলাগুলোর মধ্যে মেহেরপুরে মাওলানা মো. তাজউদ্দীন খান এমপি, কুষ্টিয়ায় অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, চুয়াডাঙ্গায় অ্যাডভোকেট মো. রুহুল আমিন এমপি, ঝিনাইদহে মাওলানা আবদুল আউয়াল, যশোরে অধ্যাপক মো. গোলাম রসুল এমপি, মাগুরায় অধ্যাপক সাঈদ আহমদ, নড়াইলে অ্যাডভোকেট মো. আতাউর রহমান বাচ্চু এমপি, বাগেরহাটে মাওলানা রেজাউল করিম, খুলনায় অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম এবং সাতক্ষীরায় অধ্যাপক শহীদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

বরিশাল বিভাগের ছয় জেলায় বরগুনায় মাওলানা মো. মহিবুল্লাহ, পটুয়াখালীতে অ্যাডভোকেট নাজমুল আহসান, ভোলায় মাস্টার মু. জাকির হোসেন, বরিশালে ড. মাহফুজুর রহমান, ঝালকাঠিতে অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং পিরোজপুরে আব্দুর রব আমিরের দায়িত্ব পেয়েছেন।

ময়মনসিংহ বিভাগের শেরপুরে মাওলানা হাফিজুর রহমান, ময়মনসিংহে মো. আবদুল করিম এবং নেত্রকোণায় ছাদেক আহমাদ হারিছ নির্বাচিত হয়েছেন।

ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে কিশোরগঞ্জে মাওলানা আজিজুল হক, টাঙ্গাইলে আহসান হাবিব মাসুদ, মানিকগঞ্জে হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম, গাজীপুরে মাওলানা সেফাউল হক, মুন্সীগঞ্জে মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস, ঢাকায় মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, নারায়ণগঞ্জে মাসুদুর রহমান গিয়াস, নরসিংদীতে ইব্রাহিম ভূঁইয়া, রাজবাড়ীতে হাসমত আলী, ফরিদপুরে ইমতিয়াজ উদ্দিন আহমদ, গোপালগঞ্জে অধ্যাপক রেজাউল করিম, মাদারীপুরে মাওলানা মোখলিসুর রহমান এবং শরীয়তপুরে মাওলানা আবদুর রব হাশেমী আমির নির্বাচিত হয়েছেন।

সিলেট বিভাগের চার জেলায় সুনামগঞ্জে অ্যাডভোকেট শামসুদ্দিন, সিলেটে মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজারে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী এবং হবিগঞ্জে কাজী মোখলিছুর রহমান দায়িত্ব পেয়েছেন।

চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মুহা. মোবারক হোসাইন, কুমিল্লা উত্তরে অধ্যাপক মো. আবদুল মতিন, কুমিল্লা দক্ষিণে অ্যাডভোকেট মো. শাহজাহান, চাঁদপুরে বিলাল হোসেন মিয়াজী, ফেনীতে মুফতি আবদুল হান্নান, নোয়াখালীতে মো. ইসহাক খন্দকার এবং লক্ষ্মীপুরে এ আর হাফিজুল্লাহ নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম উত্তরে আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম দক্ষিণে আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজারে অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়িতে মিনহাজুর রহমান, রাঙামাটিতে অধ্যাপক মোহাম্মদ আবদুল আলীম এবং বান্দরবানে এসএম আবদুছ ছালাম আজাদ আমির নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্রে জানানো হয়েছে, রুকনদের সরাসরি ভোটের মাধ্যমে এসব শাখার নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। নতুন সেশনে নির্বাচিত আমিররা নিজ নিজ সাংগঠনিক জেলা ও মহানগর শাখার নেতৃত্ব দেবেন।