https://cns24news.com/

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী শবনম

প্রকাশের তারিখ: 11 Nov 2026   |   প্রতিবেদক: editor
আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী শবনম

বিনোদন ডেস্ক:

প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের স্মৃতি ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আবারও আয়োজন করা হচ্ছে ‘বশির আহমেদ সম্মাননা’। এবারের আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী শবনম।

বশির আহমেদের দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে চালু হয় এই সম্মাননা। আগামী ১৮ নভেম্বর বশির আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। বিকেল ৪টায় শুরু হবে সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে শবনমের পাশাপাশি তরুণ ও গুণী শিল্পীদেরও সম্মাননা জানানো হবে।

১৯৪৬ সালে ঢাকার নবাবপুরে জন্মগ্রহণ করেন শবনম। করাচির চলচ্চিত্রশিল্পে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়। ষাটের দশকে, স্কুলজীবন শেষ হওয়ার আগেই পর্দায় অভিষেক ঘটে তাঁর। নব্বই দশকের শেষ পর্যন্ত অভিনয় করেছেন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে বাংলা ও উর্দু মিলিয়ে প্রায় ১৮০টি সিনেমায় অভিনয় করেছেন শবনম। বাংলার তুলনায় উর্দু সিনেমায় তাঁর কাজের সংখ্যা বেশি। পাকিস্তানের চলচ্চিত্রশিল্পেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে দেশটির মর্যাদাপূর্ণ নিগার পুরস্কার পেয়েছেন ১২ বার।

শবনম অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘আম্মাজান’। সিনেমাটি তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র।