নিজস্ব প্রতিনিধি:
বায়ুদূষণের মাত্রার দিক থেকে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ১৬০, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সোমবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা IQAir-এর প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের তালিকায় ১৭৬ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৬১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ। ১৬০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ঢাকা। আর ১৫৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এয়ার কোয়ালিটি ইনডেক্সের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত ‘মাঝারি বা সহনীয়’, ১০১ থেকে ১৫০ পর্যন্ত ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
ঢাকার বর্তমান ১৬০ স্কোর অনুযায়ী, শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে