https://cns24news.com/

বিয়ে নিয়ে পুরুষের মনে ভয়ের পাঁচ কারণ

প্রকাশের তারিখ: 16 Nov 2026   |   প্রতিবেদক: editor
বিয়ে নিয়ে পুরুষের মনে ভয়ের পাঁচ কারণ

লাইফস্টাইল ডেস্ক:

বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। তবে বর্তমান সময়ে অনেক পুরুষ বিয়ের বিষয়ে আগ্রহী হলেও নানা সামাজিক, অর্থনৈতিক ও ব্যক্তিগত উদ্বেগের কারণে সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভোগেন। বিশেষ করে আর্থিক অনিশ্চয়তা, পারিবারিক দায়িত্ব এবং ব্যক্তিগত স্বাধীনতা হারানোর আশঙ্কা তাদের মধ্যে বিয়েভীতি তৈরি করতে পারে।

বিয়ে নিয়ে অতিরিক্ত ভয় বা উদ্বেগকে মনোবিজ্ঞানে ‘গ্যামোফোবিয়া’ বলা হয়। এর পেছনে কয়েকটি কারণ উল্লেখযোগ্য।

১. পারিবারিক দায়িত্ব: বিয়ের পর স্ত্রী, সন্তান ও বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালনের বিষয়টি অনেক পুরুষকে চিন্তায় ফেলে। একাধিক দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

২. আর্থিক অনিশ্চয়তা: বিয়ের অনুষ্ঠান, বাসস্থান, সংসারের খরচ এবং ভবিষ্যতে সন্তানের শিক্ষা ও চিকিৎসার ব্যয় নিয়ে অনেকেই দুশ্চিন্তা করেন। তাই আর্থিকভাবে স্থিতিশীল হওয়ার আগে বিয়েতে আগ্রহী হন না অনেকে।

৩. স্বাধীনতা হারানোর ভয়: বিয়ের পর ব্যক্তিগত সময়, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা নিজের শখ পূরণের সুযোগ কমে যাওয়ার আশঙ্কাও অনীহার অন্যতম কারণ।

৪. মতের অমিল ও দাম্পত্য কলহ: ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা দুজন মানুষের চিন্তা, অভ্যাস ও পছন্দে পার্থক্য থাকতেই পারে। এসব থেকে ভবিষ্যতে বিরোধ তৈরির আশঙ্কা অনেককে ভাবিয়ে তোলে।

৫. স্ত্রী ও বাবা-মায়ের মধ্যে ভারসাম্য: বিয়ের পর জীবনসঙ্গী ও বাবা-মায়ের প্রত্যাশা সামলানো কঠিন হতে পারে—এমন ধারণা থেকেও অনেক পুরুষ উদ্বিগ্ন থাকেন।

বিশেষজ্ঞদের মতে, পারস্পরিক বিশ্বাস, খোলামেলা আলোচনা, দায়িত্ব ভাগাভাগি এবং ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সম্মান থাকলে এসব উদ্বেগ অনেকটাই কমানো সম্ভব।