https://cns24news.com/

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার

প্রকাশের তারিখ: 18 Nov 2026   |   প্রতিবেদক: editor
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

নাশকতাসহ বিভিন্ন মামলায় আওয়ামী লীগের সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করেছে এসআরবি।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতাসহ বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরায় সংস্থাটির সদর দপ্তরে নিয়ে যান।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।