https://cns24news.com/

ধানমন্ডি, কারওয়ান বাজার ও লালমাটিয়ায় কাল রাজউকের মোবাইল কোর্ট

প্রকাশের তারিখ: 18 Nov 2026   |   প্রতিবেদক: editor
ধানমন্ডি, কারওয়ান বাজার ও লালমাটিয়ায় কাল রাজউকের মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর ধানমন্ডি, কারওয়ান বাজার ও লালমাটিয়াসহ রাজউকের সাবজোন-৫/২-এর আওতাধীন এলাকায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সকাল ১০টা থেকে এ অভিযান পরিচালিত হওয়ার কথা রয়েছে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন শান্তা রহমান।

রাজউকের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, অভিযানে অথরাইজড অফিসার মো. রকিবুল হাসান, সহকারী অথরাইজড অফিসার আবুল কালাম ও আব্দুল্লাহ আল নোমান দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া প্রধান ইমারত পরিদর্শক আবু শামস রাকিব উদ্দিন আহমেদ ও সজল মজুমদার এবং ইমারত পরিদর্শক মো. এনামুল হক, মাহিদুল ইসলাম ও মো. আল মামুন অভিযানে অংশ নেবেন।

রাজউকের সাবজোন-৫/২-এর আওতাধীন নির্ধারিত এলাকাগুলোতে এ অভিযান পরিচালিত হবে।