https://cns24news.com/

২০২৭ সালের হজযাত্রীদের টিকার ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ

প্রকাশের তারিখ: 18 Nov 2026   |   প্রতিবেদক: editor
২০২৭ সালের হজযাত্রীদের টিকার ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিনিধি:

২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়ার জন্য দেশের ৯০টি কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ (ফিট) হজযাত্রীদের নির্ধারিত কেন্দ্রগুলো থেকে এসব টিকা নিতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, টিকা দেওয়ার তারিখ পরবর্তী সময়ে হজযাত্রীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। টিকা নিতে যাওয়ার সময় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।

নির্ধারিত ৯০টি কেন্দ্রের মধ্যে দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয় রয়েছে। এ ছাড়া ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালকে টিকাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে তথ্য জানতে হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন হজযাত্রীরা।

টিকাকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mora.gov.bd এবং হজ পোর্টাল www.hajj.gov.bd-এ পাওয়া যাবে।