https://cns24news.com/

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শুভেন্দু, কথা বলবেন জয়শঙ্করের সঙ্গে

প্রকাশের তারিখ: 23 Nov 2026   |   প্রতিবেদক: editor
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শুভেন্দু, কথা বলবেন জয়শঙ্করের সঙ্গে

দিল্লি প্রতিনিধি:

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংখ্যালঘুদের ওপর সহিংসতার বিভিন্ন খবর নিয়ে সোমবার (২৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। কারণ, রাজ্যের অনেক মানুষের আত্মীয়স্বজন সীমান্তের ওপারে বাংলাদেশে বসবাস করেন।

তিনি বলেন, পররাষ্ট্রনীতির বিষয়ে রাজ্য সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই। এ ক্ষেত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত প্রটোকল অনুসরণ করতে হবে।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-এর বরাতে দ্য ডেইলি অবজারভার এ তথ্য জানিয়েছে।