https://cns24news.com/

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক মো. আনোয়ারুল ইসলাম

প্রকাশের তারিখ: 23 Nov 2026   |   প্রতিবেদক: editor
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক মো. আনোয়ারুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আনোয়ারুল ইসলাম। এর আগে তিনি প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে প্রধান বিদ্যুৎ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

একই প্রজ্ঞাপনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মিজ শাহীনা ফেরদৌসীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি বছরের ২২ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন শাহীনা ফেরদৌসী। এর আগে তিনি বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।