https://cns24news.com/

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই লায়ন, বাদ লাবুশেনও

প্রকাশের তারিখ: 28 Nov 2026   |   প্রতিবেদক: editor
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই লায়ন, বাদ লাবুশেনও

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ঘোষিত দলে জায়গা হয়নি অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়ন ও ব্যাটার মারনাস লাবুশেনের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ৯ ডিসেম্বর পার্থে। লায়নের পরিবর্তে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন অফস্পিনার কোরি রকাচোলি। ঘরোয়া শেফিল্ড শিল্ডে সাম্প্রতিক সময়ে ব্যাট ও বল হাতে ভালো পারফরম্যান্স করেছেন তিনি। নিজের শহর পার্থেই তাঁর টেস্ট অভিষেকের সুযোগ তৈরি হয়েছে।

এদিকে ঘরোয়া ক্রিকেটে ভালো শুরুর সুবাদে প্রথমবারের মতো টেস্ট খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাঁহাতি ব্যাটার জ্যাক ক্লেটনেরও।

ফর্মহীনতার কারণে দলে জায়গা পাননি লাবুশেন। চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি তাঁকে জানিয়েছিলেন, নিউজিল্যান্ড সিরিজের জন্য তাঁকে বিবেচনা করা হবে না। প্রথম টেস্টের একাদশে তাঁর জায়গায় স্টিভ স্মিথকে দেখা যেতে পারে। ঘাড়ের চোটের কারণে গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে খেলতে পারেননি সাবেক এই অধিনায়ক।

ঘোষিত ১৩ সদস্যের বাইরে শেফিল্ড শিল্ডের ষষ্ঠ রাউন্ড শেষে আরও একজন ক্রিকেটারকে দলে যুক্ত করা হবে।

অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জ্যাক ক্লেটন, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, কোরি রকাচোলি, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক।

সিরিজের সূচি: