নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর মিরপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে মিরপুর-১৪ নম্বরে এ ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে মিরপুর-১৪ নম্বরে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে বাসটির নাম বা পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সন্ধ্যায় মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত ৭টা ৩৮ মিনিটে আগুন নির্বাপণ করেন।
দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।