Homeজাতীয়সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা

সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি:

সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড পদ থেকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন পেতে যাচ্ছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৫৫ কর্মকর্তা। সোমবার রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫৫ কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এসব কর্মকর্তা দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাদের সিনিয়র সহকারী কমিশনার পদে পদায়ন করে পৃথক আদেশ জারি করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করার পর প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে কর্মকর্তাদের নতুন পদে পদায়ন করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments