নিজস্ব প্রতিনিধি:
দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের কাবাবের স্বাদ ও বৈচিত্র্য নিয়ে রাজধানীর গুলশানে শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। দ্য ওয়েস্টিন ঢাকা ও প্রাইম ব্যাংক পিএলসি যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।
২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ৩ অক্টোবর পর্যন্ত। গুলশান-২-এ দ্য ওয়েস্টিন ঢাকার দ্বিতীয় তলার ‘সিজনাল টেস্টেস’-এ প্রতিদিন শুধু রাতের খাবারের সময় এ আয়োজন উপভোগ করা যাবে।
২৩ সেপ্টেম্বর উৎসবের উদ্বোধন করা হয়। এতে বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বৌথাইনা এল কেরদৌদি এল কৌলালি, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড অফিসের পরিচালক রাশেদ আল-মাইল আল-জাবি, প্রাইম ব্যাংকের হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদিন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাকাওয়াত হোসেন, দ্য ওয়েস্টিন ঢাকার জেনারেল ম্যানেজার গ্যারি ফারস্ট্যাড এবং দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) মামুনুর রহমান শুমনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ফিতা কাটার মাধ্যমে উদ্বোধনের পর অতিথিদের জন্য বিভিন্ন কাবাবের স্বাদ গ্রহণের আয়োজন করা হয়।
দ্য ওয়েস্টিন ঢাকার এক্সিকিউটিভ শেফ স্বপন রোজারিও ও তাঁর নেতৃত্বাধীন রন্ধনশিল্পীদের দল উৎসবের খাবার প্রস্তুত করছেন। এতে বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের কাবাব স্থান পেয়েছে।
উৎসবের মেনুতে রয়েছে ঝাল ঢাকাইয়া শুঁটলি কাবাব, বিফ বিহারি কাবাব, লাহোরি ও হায়দরাবাদি শিক কাবাব, ফিশ হারিয়ালি কাবাব এবং পেরি পেরি চিকেন কাবাব। এ ছাড়া কয়লার আগুনে রান্না করা লবস্টার কাবাব, নাগা বিফ কাবাব, তন্দুরি ক্র্যাব কাবাব ও রিব সেট কাবাব রাখা হয়েছে।
আন্তর্জাতিক স্বাদের মধ্যে রয়েছে আফগান কাবুলি ল্যাম্ব কাবাব, আফগান ল্যাম্ব চপ কাবাব, গ্রিক চিকেন সুভলাকি এবং ব্রাজিলিয়ান এসপেটিনহো।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবে জনপ্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৪৫০ টাকা (নেট)। প্রাইম ব্যাংকসহ অংশীদার ব্যাংকের কার্ডধারীরা শর্তসাপেক্ষে B1G3, B1G2 ও B1G1 অফার পাবেন।
এ ছাড়া ভ্রমণ সহযোগী প্রতিষ্ঠান ফার্স্টট্রিপের সৌজন্যে অতিথিদের জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে দম্পতির বিমান টিকিট জেতার সুযোগও রাখা হয়েছে।
উৎসবে অংশ নিতে আগাম বুকিংয়ের পরামর্শ দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। বুকিংয়ের জন্য ০২-৯৮৯১৯৮৮ অথবা ০১৭৩০৩৭৪৮৭১ নম্বরে যোগাযোগ করা যাবে।
আন্তর্জাতিক কাবাব উৎসবে প্রাইম ব্যাংক পিএলসি প্রাইম পার্টনার এবং ফার্স্টট্রিপ ট্রাভেল পার্টনার হিসেবে রয়েছে।
