Homeখেলাহাঁটুর চোটে দুই সপ্তাহ মাঠের বাইরে এমবাপ্পে

হাঁটুর চোটে দুই সপ্তাহ মাঠের বাইরে এমবাপ্পে

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের হয়ে তুরস্কের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তার চোটকে ‘হাইপারএক্সটেনশন’ হিসেবে উল্লেখ করেছে ক্লাব রিয়াল মাদ্রিদ। ধারণা করা হচ্ছে, চোটের কারণে প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ফ্রান্সের অধিনায়ককে।

শনিবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ক্লাবের মেডিকেল বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পর এমবাপ্পের বাঁ হাঁটুর পেছনের ক্যাপসুলে হাইপারএক্সটেনশন ধরা পড়েছে।

শুক্রবার তুরস্কের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করেন এমবাপ্পে। গোলের পর সতীর্থরা তাকে ঘিরে উদযাপন করার সময় ব্যথায় তার মুখ কুঁচকে যেতে দেখা যায়। জাতীয় দলের হয়ে এটি ছিল তার ৬৭তম গোল।

ইজমিতের কোকায়েলি স্টেডিয়ামে গোল করার পর চিকিৎসা নিয়ে মাঠে ফেরার চেষ্টা করেন এমবাপ্পে। তবে শেষ পর্যন্ত মাঠেই বসে পড়েন তিনি। বাঁ হাঁটুর বাইরের অংশে হাত দিয়ে উদ্বেগ প্রকাশের পর তাকে তুলে নেওয়া হয়। তার বদলি হিসেবে মাঠে নামেন দেজিরে দোয়ে।

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান জানিয়েছেন, এমবাপ্পেকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না তারা। ফলে আগামী ১০ দিনে নেশনস লিগের তিনটি ম্যাচে ফ্রান্সের হয়ে খেলতে পারবেন না তিনি।

সোমবার বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এরপর ২ ও ৫ অক্টোবর স্তাদ দ্য ফ্রান্সে ইতালি ও বেলজিয়ামের বিপক্ষে খেলবে দলটি।

আন্তর্জাতিক বিরতি শেষে ১০ অক্টোবর ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে এমবাপ্পের ফেরার সম্ভাবনা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকোর আগে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার।

সে ক্ষেত্রে চোটের কারণে ফ্রান্সের হয়ে আসন্ন নেশনস লিগের ম্যাচগুলো মিস করলেও রিয়াল মাদ্রিদের হয়ে বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোতে খেলার জন্য পর্যাপ্ত সময় পাবেন এমবাপ্পে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments