Homeখেলাক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ফাহিম সিনহা। সবকিছু ঠিক থাকলে শিগগিরই গুরুত্বপূর্ণ এই বিভাগের দায়িত্ব নিতে পারেন তিনি।

গত জুনে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়। তবে কয়েক মাস পেরিয়ে গেলেও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এতদিন মূলত বিসিবি সভাপতি তামিম ইকবাল নিজেই বিভাগটির দায়িত্ব সামলাচ্ছিলেন। সম্প্রতি তাঁর ব্যস্ততা বেড়ে যাওয়ায় স্থায়ীভাবে একজনকে এই দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে বোর্ড।

বিসিবির শীর্ষ পর্যায়ের একজন পরিচালক ঢাকা পোস্টকে বলেন, ‘ফাহিম সিনহা এই পদের জন্য নতুন করে আলোচনায় রয়েছেন। তিনি যোগ্য—তাঁর নামই শুনেছি। গুরুত্বপূর্ণ এই কমিটির জন্য একজন যোগ্য ব্যক্তি প্রয়োজন।’

বর্তমানে ফাহিম সিনহা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও সক্রিয় রয়েছেন। তবে ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব পেলে তাঁকে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের পদ ছাড়তে হতে পারে।

এদিকে গেম ডেভেলপমেন্ট কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে সিরাজউদ্দিন আলমগীরকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তাতে রাজি হননি। ফলে ওই কমিটির দায়িত্ব শাহনিয়ান তানিমকে দেওয়া হতে পারে বলে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments