Homeজাতীয়রাজশাহী বিভাগীয় কমিশনারকে ওএসডি, মন্ত্রণালয়ে সংযুক্ত

রাজশাহী বিভাগীয় কমিশনারকে ওএসডি, মন্ত্রণালয়ে সংযুক্ত

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে অভ্যর্থনা অনুষ্ঠানে রাষ্ট্রীয় প্রটোকল ও শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বদলির আদেশ জারির পরদিনের অপেক্ষা না করেই ওই দিন রাজশাহী ছাড়েন ইউসুফ আলী। তাঁর স্থলে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রেজাউল আলম সরকারকে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে মঙ্গলবার ইউসুফ আলীকে বদলি করা হয়। তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারিত রাষ্ট্রীয় প্রটোকল অনুসরণ না করে ইউসুফ আলী তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। ঘটনাটিকে প্রশাসনিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় শিষ্টাচার লঙ্ঘন হিসেবে বিবেচনা করে তাঁকে ওএসডি করা হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেউ প্রকাশ্যে বক্তব্য দিতে রাজি হননি। ইউসুফ আলীর বক্তব্যও পাওয়া যায়নি। প্রটোকল লঙ্ঘনের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments