Homeবিবিধঅপরাধবায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিলের প্রস্তুতি, ছাত্রলীগ-যুবলীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিলের প্রস্তুতি, ছাত্রলীগ-যুবলীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে মিছিল করার প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পল্টন থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। রাত ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়া ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছে।

পল্টন থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ভোলা, বরিশালসহ বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছিলেন। সন্ধ্যায় বায়তুল মোকাররম এলাকায় আকস্মিক মিছিল করার পরিকল্পনা ছিল তাদের।

গ্রেপ্তার ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হয়েছে। পরিচয় ও ঘটনার বিষয়ে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments