Homeজাতীয়২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধি:

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশ করা হবে।

শনিবার (২৪ অক্টোবর) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলাফল প্রকাশের বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এর আগে গত ১২ অক্টোবর অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো দিন ফল প্রকাশ করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত তারিখ অনুযায়ী ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হবে বলেও তিনি জানিয়েছিলেন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত ও ব্যবহারিক পরীক্ষাসহ নির্ধারিত কার্যক্রম চলে ৮ আগস্ট পর্যন্ত। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments