নিজস্ব প্রতিনিধি:
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএমের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) একটি প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএবির চেয়ারম্যান ও ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আবদুল হাই সরকার।
সভায় দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশ ও ব্যাংকিং খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



