Homeজাতীয়মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

নিজস্ব প্রতিনিধি

পাঠ্যবইয়ের গুণগত মান যাচাই করতে রাজধানীর ছয়টি ছাপাখানা মধ্যরাতে আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার দিবাগত রাত ১২টার পর তিনি এসব ছাপাখানা পরিদর্শনে যান। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রী পাঠ্যবই ছাপার বিভিন্ন ধাপ, ব্যবহৃত কাগজের মান, মুদ্রণের গুণগত মান এবং নির্ধারিত স্পেসিফিকেশন অনুসরণ করা হচ্ছে কি না, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি বইয়ের বান্ডিল থেকে নমুনা কপি সংগ্রহ করে সেগুলোর মানও পরীক্ষা করেন।

এ সময় সংশ্লিষ্টদের মানসম্মত পাঠ্যবই ছাপা এবং নির্ধারিত শর্ত যথাযথভাবে অনুসরণের বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন মন্ত্রী। মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি পাঠ্যবই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বই বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর বিনামূল্যে বিতরণের জন্য বিপুলসংখ্যক পাঠ্যবই ছাপানো হয়। এ কারণে বইয়ের কাগজ, মুদ্রণ, বাঁধাইসহ সার্বিক মান নিশ্চিত করা এবং নির্ধারিত স্পেসিফিকেশন যথাযথভাবে অনুসরণ করা গুরুত্বপূর্ণ।

সম্প্রতি বিনামূল্যে বিতরণের পাঠ্যবইয়ের ছাপার মান নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ছাপাখানাগুলোতে আকস্মিক পরিদর্শন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী বই ছাপার কাজে ব্যবহৃত কাগজের মান, মুদ্রণের গুণগত মান এবং বইয়ের সামগ্রিক অবস্থা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে জানতে চান। একই সঙ্গে নির্ধারিত মানের কোনো ধরনের ব্যত্যয় যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দেন তিনি।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ জন্য বই ছাপার প্রতিটি পর্যায়ে নির্ধারিত মান ও শর্ত যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করা প্রয়োজন।

তারা জানান, পাঠ্যবই ছাপার কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ এবং নির্ধারিত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

এনসিটিবি সংশ্লিষ্টদের তথ্যমতে, ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপাতে সরকারের ব্যয় হবে ১ হাজার ৮৯০ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৩২৮ টাকা।

মধ্যরাতে শিক্ষামন্ত্রীর আকস্মিক ছাপাখানা পরিদর্শনের ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠ্যবইয়ের মান নিশ্চিত করতে এ ধরনের তদারকি অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments