Homeখেলাপ্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন অ্যান্টিগার দুই ফুটবলার

প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন অ্যান্টিগার দুই ফুটবলার

স্পোর্টস ডেস্ক:

ফুটবল মাঠে ফাউল বা লাল কার্ড দেখার নানা ঘটনা অহরহই ঘটে, তবে এবার কনকাকাফ নেশনস লিগে দেখা গেল এক অদ্ভুত চিত্র। প্রতিপক্ষ খেলোয়াড়ের অস্বাভাবিক লম্বা চুল টেনে ধরে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে অ্যান্টিগা ও বারবুডার দুই ফুটবলারকে। অবশ্য ম্যাচের শেষ দিকে ৯ জনের দলে পরিণত হলেও অ্যাঙ্গুইলাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে অ্যান্টিগা।

রোববার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে লিগ ‘সি’-এর ‘বি’ গ্রুপের ম্যাচটিতে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের শেষ ২১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন অ্যাঙ্গুইলার খেলোয়াড় এইডান স্কিপিও। ততক্ষণে তার দল ৫-০ গোলে পিছিয়ে ছিল। তবে মাঠে নামার পর খেলার ফলের চেয়েও সবার নজর কাড়ে স্কিপিওর চুল। তিনি যখন চুল পেছনে বেঁধে রাখেন, তা প্রায় মাটি থেকে মাত্র কয়েক ইঞ্চি উঁচুতে ঝুলতে থাকে।

ম্যাচের শেষভাগে স্কিপিওর এই অস্বাভাবিক লম্বা চুলই প্রতিপক্ষের খেলোয়াড়দের ফাউলের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। ৭১ মিনিটে বল হারিয়ে স্কিপিওকে আটকাতে পেছনে থাকা অ্যান্টিগার কিওন গ্রিন সরাসরি তার চুল ধরে টান মারেন। রেফারি সাথে সাথেই গ্রিনকে সরাসরি লাল কার্ড দেখান।

এরপর অতিরিক্ত সময়ে (ইঞ্জুরি টাইম) ঘটে প্রায় একই কান্ড। এবার স্কিপিওর চুল টেনে তাকে পেছনের দিকে ফেলে দেন অ্যান্টিগার শালন নাইট। মাটিতে আছড়ে পড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্কিপিও। রেফারি আবার পকেট থেকে লাল কার্ড বের করে শালন নাইটকেও মাঠ থেকে বের করে দেন।

পরপর দুই খেলোয়াড়কে হারিয়ে শেষ পর্যন্ত ৯ জন নিয়ে খেলতে হলেও জয় আটকায়নি জ্যাক পাসির শিষ্যদের। অর্জিত ৫-০ গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে অ্যান্টিগা ও বারবুডা।

উল্লেখ্য, ফিফা র‍্যাঙ্কিংয়ে ২১০তম স্থানে রয়েছে অ্যাঙ্গুইলা, যার নিচে কেবল সা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments