বিনোদন প্রতিনিধি:
দেশের অভিজ্ঞ ও নবীন অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘বেগমপাড়া’। শতাধিক অভিনয়শিল্পীর অংশগ্রহণে নির্মিত এই ধারাবাহিকে পাঁচ প্রজন্মের মানুষের জীবন, পারিবারিক ও সামাজিক সম্পর্ক, হাসি-কান্না এবং সমাজ ও রাষ্ট্রের নানা অসংগতি তুলে ধরা হবে। পাশাপাশি থাকবে রাজনীতি ও আমলাতান্ত্রিক জটিলতার নানা চিত্র।
একুশে টেলিভিশনে প্রতি সপ্তাহের সোমবার, মঙ্গলবার ও বুধবার রাত ১০টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিকটি।
‘বেগমপাড়া’র অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন বাবুল আহমেদ, আব্দুল্লাহ রানা, সাংবাদিক তানভীর রায়হান, সফিক খান দিলু, আশরাফুল আলম সোহাগ, তুহিন চৌধুরী, আমিন আজাদ, তারেক স্বপন, টুটুল চৌধুরী, কবির টুটুল, এস এম কামরুল বাহার, রাফা নাঈম, আলমগীর কবির, সাব্বির আহমেদ, শিশির সর্দার, সূর্য খান, শিমুল চৌধুরী, শাহ আলম সিকদার, ফেরদৌস লুৎফুল বারী, লিজা খানম, আসমা শিউলী, নাবিলা চৌধুরী, আঁখি চৌধুরী, শেখ চাঁদনী, সাদিকা মালিহা সখ, সুমাইয়া নদী, ডালিয়া জুই, সানজিদা কানিজ সান্জু, ফাতেমা মৌ, শেফালী সাথী, নাহিদ খান, শাহীন রাজ, আরাফাত হিমেল, তমা ইসলাম, ঐন্দ্রিলা, সানজানা ও এ্যানি খন্দকারসহ অনেকে।
লাবণ্য মিডিয়া হাউজের তত্ত্বাবধানে ধারাবাহিকটি নির্মাণ করেছেন মো. হেদায়েত উল্লাহ তুর্কী। তাঁর সহযোগী হিসেবে রয়েছেন সৈয়দ নুরুজ্জামান, রাহুল রাজু, বায়েজিদ আহমেদ, শহীন রাজ ও আশিক মাহমুদ। নির্মাণকাজের তত্ত্বাবধানে ছিলেন লাবণ্য মিডিয়া হাউজের কর্ণধার সিনথিয়া সুলতানা। ব্যবস্থাপনায় ছিলেন মুজাদ্দিদ হোসেন অনুরাগ।
ধারাবাহিকটির পরবর্তী পর্বগুলোতে নতুন অভিনয়শিল্পী হিসেবে যুক্ত হচ্ছেন জয়িতা প্রিয়ন্তী, শেখ স্বপ্না, সেঁজুতি খন্দকার, তাবাসসুম মিথিলা, আকাশ ইসলাম, মাজহারুল ইসলাম, আহমেদ সাব্বির রোমিও, শাহীন আলম জয়, ইসমাইল হোসেন পলাশ, সোনিয়া পারভীন, কথা চৌধুরী ও মুনিয়া মুনসহ অনেকে।
‘বেগমপাড়া’র বাসিন্দাদের নিয়ে গান লিখেছেন মো. হেদায়েত উল্লাহ তুর্কী। গানটিতে সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন বেলাল আহমেদ চঞ্চল ও লিপি শর্মা। সেলিম ও তাঁর দল অভিনয়শিল্পীদের সাজসজ্জার দায়িত্বে রয়েছেন।
ধারাবাহিকটির দৃশ্য ধারণ করেছেন জেড আই জাহিদ, সবুজ খান, রেজাউল ইসলাম ও রাবুল রাজিব। আলোক প্রক্ষেপণে ছিলেন নাহিদুল ইসলাম নূর। সম্পাদনা ও রঙের কাজ করেছেন কিশোর আল মামুন। কিছু অংশের দৃশ্যধারণ করা হয়েছে নীলপদ্ম শুটিং হাউজে।
টেলিভিশনের পাশাপাশি ইউটিউব ও ফেসবুকে ধারাবাহিকটির প্রচার কার্যক্রমে সহযোগিতা করছে টেকশেল, এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেড ও লাবণ্য ফ্যাশনসহ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। নির্মাণকাজে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে টিউলিপ মাল্টিমিডিয়া ও লাবণ্য মিডিয়া হাউজ।
দর্শকদের জন্য ধারাবাহিকটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে কুইজ প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে।



