Homeবিবিধঅপরাধখুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলে আটক

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলে আটক

খুলনা প্রতিনিধি:

খুলনায় একটি মেস থেকে মমতাজির বিল্লাহ (২৬) নামে এক যুবককে এক তরুণীসহ আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে খালিশপুরের মুজগুন্নি এলাকার একটি ভবনের চতুর্থ তলা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মমতাজির বিল্লাহ সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর নেতা গোলাম ফারুকের ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার সুদর্শন রায় জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই মেস থেকে দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তবে তাদের আটকের পেছনে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments