Homeবিবিধঅপরাধমহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকান্ড

মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করেছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর লিমা খানম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সড়কে যানজট থাকায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments