Homeআন্তর্জাতিকবাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। দেশটিতে বর্তমানে যা ঘটছে, তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে নয়াদিল্লি।

গত প্রায় এক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়ার জন্য ভারতকে দায়ী করে সম্প্রতি বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় তিনি চলমান অস্থিরতার জন্য ‘সীমান্তের ওপারে’ থাকা প্রভুদের ইশারাকে দায়ী করেন। সূত্র: পিটিআই ও দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।

জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহ দেশটির অভ্যন্তরীণ বিষয়। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের অবস্থান আগের মতোই অটল, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায়। এই সম্পর্ক গড়ে উঠেছে উভয় দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে।”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments