Homeশিক্ষাঢাবি থেকে উপাচার্য নিয়োগের প্রতিবাদে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাল কার্ড

ঢাবি থেকে উপাচার্য নিয়োগের প্রতিবাদে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাল কার্ড

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফর রহমানকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করে বিক্ষোভ মিছিল করেছেন একদল শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো উপাচার্য চান না বলেও তারা স্লোগান দেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সায়েন্সল্যাব মোড় পর্যন্ত যায়। এ সময় শিক্ষার্থীদের হাতে লাল কার্ড দেখা যায়।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘ঢাবি সিন্ডিকেট, ভেঙে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে সায়েন্সল্যাব মোড়ে কিছুক্ষণ অবস্থান শেষে তারা মিছিল নিয়ে আবার ঢাকা কলেজে ফিরে যান।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে তাদের দীর্ঘদিনের আন্দোলন রয়েছে। তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি ও সিন্ডিকেটকেন্দ্রিক কাঠামোর বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি সামনে আসে।

তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করেছি। আমরা তাদের বিরুদ্ধে গিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। সেই বিশ্ববিদ্যালয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো উপাচার্য চাই না।”

শিক্ষার্থীদের ভাষ্য, নতুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে স্বাতন্ত্র্য নিশ্চিত করতে হলে নেতৃত্বের ক্ষেত্রেও আলাদা সিদ্ধান্ত প্রয়োজন। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করছেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফর রহমানকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের পর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ এর বিরোধিতা করে আসছেন।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments