Homeবিবিধআবহাওয়াকুমিল্লা-সিলেটে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

কুমিল্লা-সিলেটে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লা ও সিলেট অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৫টায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায়।

পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর ১টার মধ্যে কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

আবহাওয়ার এমন পরিস্থিতির সম্ভাবনায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি কুমিল্লা ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments