Homeজাতীয়জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব রিপোর্টার:

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ছয় ঘণ্টার যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় রাত ২টার দিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

জাতিসংঘের এবারের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ সভা ও সেমিনারে যোগ দেন।

সফরকালে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ও পার্শ্ববৈঠকে অংশ নেন।

এসব বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments