Homeখেলাদুই বছরের অপেক্ষার অবসান, মাঠে ফিরছেন আশিকুজ্জামান

দুই বছরের অপেক্ষার অবসান, মাঠে ফিরছেন আশিকুজ্জামান

নিজস্ব প্রতিনিধি:

দীর্ঘ প্রায় দুই বছর ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের তরুণ পেসার আশিকুজ্জামান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে তাঁর।

২০২২ সালে যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন আশিকুজ্জামান। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি আসরেও খেলার সুযোগ পান এই তরুণ পেসার। তবে একের পর এক চোট তাঁর সম্ভাবনাময় ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়ায়।

প্রথমে মেরুদণ্ডের চোটে ভুগলেও সেখান থেকে সুস্থ হয়ে ওঠেন আশিক। পরে কনুইয়ের চোটে পড়েন তিনি। এই চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাঁকে।

গত ফেব্রুয়ারিতে কনুইয়ের চিকিৎসার জন্য আশিককে কাতারে পাঠায় বিসিবি। সেখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর চোটাক্রান্ত কনুইয়ে অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর শুরু হয় পুনর্বাসন প্রক্রিয়া। গত আট মাস ধরে ফিটনেস ফিরে পাওয়া এবং মাঠে ফেরার প্রস্তুতি নিয়ে কাজ করছেন এই পেসার। অবশেষে তাঁর সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

আসন্ন বিসিবির নতুন ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলতে দেখা যেতে পারে তাঁকে। গত সোমবার (২৬ অক্টোবর) খেলোয়াড় নির্বাচনে ছয় লাখ পয়েন্টে আশিকুজ্জামানকে দলে ভিড়িয়েছে সিটিজেনস ব্যাংক।

দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছেন আশিক। এই টুর্নামেন্টে নিজের ফিটনেস, বোলিংয়ের ছন্দ ও পারফরম্যান্সের মাধ্যমে আবারও ক্রিকেটে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে তাঁর সামনে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments